
আসন্ন ঈদুল ফিতর ২০২৬ তাসমিয়া কস্মেটিকস এন্ড টয়লেট্রিজ লিমিটেড একটি প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। যেখানে প্রতিযোগীরা স্মার্ট অথবা পারিসা গ্রুপের মেহেদি দিয়ে হাতে ডিজাইন করবে এবং সে ছবি কোম্পানির অফিশিয়াল ফেসবুক গ্রুপে শেয়ারের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহন করবে। প্রত্যেক প্রতিযোগীকে অবশ্যই কোম্পানি প্রদত্ত নিয়ম মেনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।
১. প্রতিযোগীকে অবশ্যই স্মার্ট অথবা পারিসা ব্র্যান্ডের মেহেদী প্রোডাক্ট ব্যবহার করে ডিজাইন করতে হবে।
২. প্রতিযোগীকে অবশ্যই মেহেদী হাতে ব্যবহার করে ক্লিয়ার ছবি তুলতে হবে এবং ছবিতে অবশ্যই আমাদের মেহেদির টিউব অথবা কোণ থাকতে হবে।
বিঃ দ্রঃ ছবিতে হাত ব্যতীত শরীরের অন্য কোন অংশ প্রদর্শন করা যাবে না।
৩. উক্ত ছবি আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে ক্যাপশনসহ পোস্ট করতে হবে।
৪. উক্ত ক্যাপশনে অবশ্যই আমাদের প্রোডাক্ট মেনশন করতে হবে। আমাদের প্রোডাক্ট ব্যবহার করার পর আপনার অভিজ্ঞতা জানাতে পারেন এবং প্রোডাক্ট সম্পর্কিত কোন সাজেশন/মতামত থাকলে আমাদের জানাতে পারেন।
৫. একজন প্রতিযোগী শুধুমাত্র একটি পোষ্টের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন।
৬. পোস্টে লাইক / রিয়াক্ট বৃদ্ধির জন্য কোন প্রকার বট / অটো লাইক ব্যবহার করা যাবে না। কোন প্রকার অসাধু উপায় গ্রহণ করলে তাকে প্রতিযোগিতায় অযোগ্য বলে গণ্য করা হবে।
৭. প্রতিযোগীরা পোস্টের কমেন্টে পছন্দমত ফ্রেন্ডস এবং ফলোয়ারদের মেনশন করতে পারবেন এবং পোস্ট শেয়ার করতে পারবেন। কোন বাধ্যবাধকতা নেই।
বিঃদ্রঃ উক্ত প্রতিযোগিতায় তাসমিয়া কস্মেটিকস এন্ড টয়লেট্রিজ লিমিটেডের কোন কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করতে পারবেনা।
পূর্ণ নম্বর ১০
১. সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট (লাইক/ কমেন্ট) এর ভিত্তিতে – ৫ নম্বর
২. সৃজনশীলতা এবং ইউনিক ডিজাইনের ভিত্তিতে – ৩ নম্বর
৩. বিচারকের মতামতের ভিত্তিতে – ২ নম্বর
১. প্রতিযোগিতা শুরুঃ ১১-০৩-২০২৬
২. ছবি পোস্টের শেষ সময়ঃ ২৪-০৩-২০২৬
৩. ভোট গ্রহণের শেষ সময়ঃ ২৯-০৯-২০২৬ দুপুর ২:৩০ টা